ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৫ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে: কিয়েভ

নিট পরীক্ষা বাতিলের দাবিতে সরব বিজয়ের দল

প্রশ্নপত্র ফাঁস বিতর্কের মধ্যে শিক্ষা খাতে রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণের দাবিও তুলেছে দলটি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০১:৪৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০১:৪৪:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
নিট পরীক্ষা বাতিলের দাবিতে সরব বিজয়ের দল সংগৃহীত ছবি
 

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং চলমান জেন জি বিক্ষোভের প্রেক্ষাপটে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা নিট সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। দলটি বলেছে, তারা শুধু অনিয়মের প্রতিবাদ করছে না, বরং নিট ব্যবস্থারই অবসান চায়। পাশাপাশি শিক্ষা খাতের পূর্ণ নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছে।
 

মঙ্গলবার ২১ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে টিভিকে জানায়, মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের এই ভর্তি পরীক্ষা বাতিলের প্রশ্নে তাদের অবস্থান অটল ও আপসহীন। দলটির মতে, চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা সংশ্লিষ্ট সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা রাজ্য সরকারের হাতে থাকা উচিত।
 

বিবৃতিতে বলা হয়, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা থেকে সরিয়ে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি তাৎক্ষণিকভাবে এটি বাস্তবায়নে আইনগত বা সাংবিধানিক জটিলতা থাকে, তবে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা খাতের প্রশাসনিক ক্ষমতা রাজ্যগুলোর কাছে হস্তান্তর করা যেতে পারে।
 

টিভিকের ভাষ্য, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যগুলোর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। দলটি এটিকে দীর্ঘমেয়াদি ও অন্তর্বর্তী উভয় ধরনের সমাধান হিসেবে উল্লেখ করেছে।
 

বিবৃতিতে কোনো দলের নাম উল্লেখ না করলেও প্রধান বিরোধী দল ডিএমকের সমালোচনা করা হয়েছে। টিভিকে দাবি করেছে, ভোটের রাজনীতির জন্য জনগণকে বিভ্রান্ত করে নিট বাতিলের প্রতিশ্রুতি দেওয়ার পথে তারা হাঁটবে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের অঙ্গীকার করেছিল।
 

এ ছাড়া অন্যের আন্দোলন, ধারণা বা উদ্যোগের কৃতিত্ব নেওয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে টিভিকেকে লক্ষ্য করে এ ধরনের সমালোচনা বন্ধ করারও দাবি জানানো হয়েছে।
 

এদিকে নিটবিরোধী অবস্থানের কারণে আলোচনায় থাকা র‌্যাপশিল্পী থেরুক্কুরাল আরিভুকে ঘিরেও তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে আটক করার আগে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।