ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজেপিকে মোকাবিলায় বিরোধী ঐক্যের ডাক রাহুল গান্ধীর, ২৩ দলের বৈঠকে সমন্বয়ের অঙ্গীকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০১:০৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০১:০৩:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
বিজেপিকে মোকাবিলায় বিরোধী ঐক্যের ডাক রাহুল গান্ধীর, ২৩ দলের বৈঠকে সমন্বয়ের অঙ্গীকার সংগৃহীত ছবি
 

ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়তে বিরোধী দলগুলোকে অভ্যন্তরীণ মতভেদ ভুলে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোমবার (৮ জুন) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ২৩টি বিরোধী দলের নেতাদের নিয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি এই আহ্বান জানান।
 

প্রায় ১৫ মিনিটের বক্তব্যে রাহুল গান্ধী বলেন, ক্ষমতাসীন দলকে পরাজিত করা অসম্ভব নয়, তবে তার জন্য বিরোধীদের মধ্যে ঐক্য ও সমন্বয় অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, জোটের কোনো দল যেন অন্য দলকে দুর্বল করার চেষ্টা না করে, কারণ এতে সামগ্রিক বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। কিছু শরিক দল কংগ্রেসকেও প্রকাশ্যে সমালোচনার লক্ষ্যবস্তু করেছে বলে উল্লেখ করেন তিনি।
 

ভোট প্রক্রিয়া নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, ভোট চুরির মতো গুরুতর বিষয়ে বিরোধী জোটের দলগুলো একসঙ্গে সরব হয়নি, ফলে জনগণের কাছে শক্তিশালী বার্তা পৌঁছানো সম্ভব হয়নি। বৈঠকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় এবং এ বিষয়ে ভারতের প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিক আবেদন জানানোর বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে।
 

বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, এখন থেকে প্রতি দুই মাস অন্তর জোটের বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরবর্তী বৈঠক আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে বিরোধীরা সংসদের ভেতরে ও বাইরে গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং ভোটাধিকার রক্ষার প্রশ্নে সমন্বিত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।