ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে’ হবে, সতর্কবার্তা ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১১:৫৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১১:৫৯:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে’ হবে, সতর্কবার্তা ট্রাম্পের ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে খুব শিগগিরই তাকে একাই লড়াই চালিয়ে যেতে হতে পারে।
 
সোমবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তার ভাষায়, আমি বলেছি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।
 
তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনার ঘটনার পর ইরান ও ইসরায়েল উভয়ই সাময়িকভাবে হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে শান্তিচুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।
 
এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে গুলি ও হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলবে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা এতে বাধা হয়ে দাঁড়ায়।
 
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প টেলিফোনে নেতানিয়াহুকে হামলা বন্ধ রাখার আহ্বানও জানিয়েছিলেন।
 
এর আগে রবিবার বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বোমা হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তি আংশিকভাবে লেবাননের সংঘাত বন্ধ হওয়ার ওপর নির্ভরশীল।
 
বৈরুত হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে পাল্টা হামলা না চালানোর অনুরোধ জানান। তবে সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
 
ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জবাবে ইরান হাইফার একটি অনুরূপ স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালায়। এ সময় নিক্ষেপ করা অনেক ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমায় প্রতিহত করা হয়।
 
সূত্র: আল-জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।