ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হামে মৃত্যু থামছেই না, ২৪ ঘণ্টায় ময়মনসিংহে আরও এক শিশুর প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১১:০০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১১:০০:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
হামে মৃত্যু থামছেই না, ২৪ ঘণ্টায় ময়মনসিংহে আরও এক শিশুর প্রাণহানি ছবি সংগৃহীত

দেশে হাম সংক্রমণজনিত উদ্বেগের মধ্যেই মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী। তবে নতুন রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবাকর্মীদের উদ্বেগ আরও বেড়েছে।

এর আগে রোববার (৮ জুন) দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনেই ৮ শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হলেও বাকি ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা যায়।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছেন। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, টিকাদান কর্মসূচির আওতা বৃদ্ধি এবং দ্রুত শনাক্তকরণের মাধ্যমে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।