ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ট্রাম্পের নির্ধারিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন ফেডারেল বিচারক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১০:৫২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১০:৫২:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ট্রাম্পের নির্ধারিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন ফেডারেল বিচারক ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য চালু থাকা এইচ-১বি ভিসা কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১ লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছেন এক ফেডারেল বিচারক। আদালত রায়ে বলেছেন, এ ধরনের নতুন ফি বা কর আরোপের সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের নয়; এটি কেবল কংগ্রেসের এখতিয়ার।

সোমবার (৮ জুন) দেওয়া রায়ে মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন উল্লেখ করেন, ফেডারেল অভিবাসন নীতিতে এত বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা নির্বাহী বিভাগের নেই। তার মতে, এই ফি কার্যত একটি করের সমতুল্য এবং এমন কর আরোপের অনুমতি কংগ্রেস কখনো প্রেসিডেন্টকে দেয়নি।

৪২ পৃষ্ঠার রায়ে বিচারক সোরোকিন বলেন, এইচ-১বি আবেদনপত্রের ওপর কর আরোপের কোনো আইনগত ক্ষমতা বা অর্পিত কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে নেই। যদিও অভিবাসন নীতির কিছু বিষয়ে প্রেসিডেন্টকে সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে, তবে কর বা ফি আরোপের বিষয়ে এমন কোনো অনুমোদন নেই।

ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, এইচ-১বি ভিসা কর্মসূচির অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং বিদেশি কর্মী নিয়োগে কঠোরতা আনতেই ১ লাখ ডলারের আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ডিসেম্বর মাসে কয়েকটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা আদালতের দ্বারস্থ হন।

মামলার শুনানিতে প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, ফেডারেল অভিবাসন আইন প্রেসিডেন্টকে এমন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে। কিন্তু আদালত সেই যুক্তি খারিজ করে দিয়ে জানায়, সংশ্লিষ্ট আইনগুলোতে প্রেসিডেন্টকে অভিবাসন খাতে নতুন কর বা অতিরিক্ত ফি আরোপের ক্ষমতা দেওয়া হয়নি।

উল্লেখ্য, এইচ-১বি ভিসা মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিশেষায়িত খাতে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ দেয়। সাধারণত আবেদনকারীদের স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়।

এই ভিসার প্রাথমিক মেয়াদ তিন বছর, যা পরবর্তীতে আরও তিন বছরের জন্য নবায়ন করা যায়। অর্থনীতিবিদদের মতে, এই কর্মসূচি মার্কিন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় দক্ষ জনবল সরবরাহের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।