ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া সতর্কবার্তা: ইরানের সঙ্গে যুদ্ধ চালালে ‘একা’ হয়ে যেতে পারে ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১০:১৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১০:১৮:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া সতর্কবার্তা: ইরানের সঙ্গে যুদ্ধ চালালে ‘একা’ হয়ে যেতে পারে ইসরায়েল ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে খুব শিগগিরই ইসরায়েলকে একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।

সোমবার (৮ জুন) প্রকাশিত অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। ট্রাম্পের ভাষায়, “আমি বিবিকে বলেছি, সতর্ক থাকতে হবে। অন্যথায় খুব দ্রুতই তুমি একা হয়ে যেতে পারো।”

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে উভয় পক্ষ সাময়িকভাবে হামলা বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে এবং শান্তিচুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আলোচনা অব্যাহত থাকবে, যদি না অযৌক্তিক সিদ্ধান্ত বা নির্বুদ্ধিতা সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্প ফোনেও নেতানিয়াহুকে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তবে সেই অনুরোধের পরও সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

এর আগে রোববার বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায়।

প্রত্যুত্তরে ইরান হাইফার একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার মধ্যেও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।