ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

‘মুক্তিযুদ্ধে থাকলে মানুষের পক্ষেই থাকতাম, জুলাইয়েও ছিলাম’—ফারুকী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:৩৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:৩৪:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
‘মুক্তিযুদ্ধে থাকলে মানুষের পক্ষেই থাকতাম, জুলাইয়েও ছিলাম’—ফারুকী ছবি সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও খ্যাতিমান নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি থাকলে মানুষের পক্ষেই অবস্থান নিতেন। একইভাবে ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের সময়ও তিনি মানুষের পক্ষেই ছিলেন বলে মন্তব্য করেছেন।

রোববার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ফারুকী উল্লেখ করেন, ভালো কোনো কাজ করতে গেলে তার মূল্য বা ‘কাফফারা’ দিতে হয়—এটি জেনেই তিনি সরকারে দায়িত্ব নেওয়ার ঝুঁকি নিয়েছিলেন। তবে সেই অভিজ্ঞতা এতটা কঠিন হবে, তা তিনি কল্পনা করেননি।

তিনি লেখেন, কিছু ব্যক্তি তার ও তার সহকর্মীদের নিয়ে নানা মন্তব্য করছেন, যাদের তিনি আগে কখনও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি। এমনকি তাদের নামও ব্যক্তিগত আলোচনায় কখনও আসেনি বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে সাংবাদিকদের কাছ থেকে এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়াকে তিনি পরিস্থিতির পরিবর্তনের একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন।

ফারুকীর ভাষ্য, তার বিরুদ্ধে পরিচালিত সমালোচনা, মিথ্যাচার ও সমন্বিত প্রচারণা বরং প্রমাণ করে যে দায়িত্ব পালনকালে তিনি নিজের কাজ যথাযথভাবে করতে পেরেছেন।

পোস্টের শেষাংশে তিনি নিজের রাজনৈতিক ও মানবিক অবস্থান স্পষ্ট করে বলেন, “মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম।”

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।