ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হকার পুনর্বাসনে ৬ খোলা মাঠ নির্ধারণ, নিবন্ধনের মাধ্যমে ব্যবস্থা: ডিএনসিসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০১:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০১:৫৬:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
হকার পুনর্বাসনে ৬ খোলা মাঠ নির্ধারণ, নিবন্ধনের মাধ্যমে ব্যবস্থা: ডিএনসিসি ছবি সংগৃহীত

রাজধানীতে ফুটপাত দখল ও জনদুর্ভোগ কমাতে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ৬টি খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে, যেখানে নিবন্ধনের মাধ্যমে হকারদের স্থানান্তর করা হবে।

শনিবার (২৫ এপ্রিল) গুলশানের একটি হোটেলে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে’ শীর্ষক আলোচনা সভায় ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এ তথ্য জানান। সভাটির আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।

তিনি বলেন, আগে যেখানে ফুটপাতে প্রায় ২০০ হকার ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটছে। অল্পসংখ্যক মানুষের কারণে অধিকাংশ নাগরিক ভোগান্তিতে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।

হকারদের জন্য নির্ধারিত স্থানগুলোতে স্থায়ী কোনো স্থাপনা করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, চৌকি বা ট্রলির মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে এবং প্রতিদিন শেষে তা সরিয়ে নিতে হবে। এতে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব তুলে ধরে ডিএনসিসি প্রশাসক বলেন, সাময়িক উদ্যোগ দিয়ে টেকসই সমাধান সম্ভব নয়। এজন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।

তিনি আরও জানান, সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে একটি সমন্বিত কর্তৃপক্ষের আওতায় আনা প্রয়োজন, যাতে নগর ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় নিশ্চিত হয়।

আলোচনা সভায় রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাগুলো এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বাড়বে। তথ্যের অভাবে অনেক পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, রাজধানীর যানজট নিরসনে পার্কিং স্পেস উদ্ধারে কাজ চলছে এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি। পাশাপাশি পূর্বাচল প্রকল্প সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে।

স্থপতি সুজাউল ইসলাম খান বলেন, পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন জরুরি। তিনি অভিযোগ করেন, রাজধানীর অধিকাংশ সুবিধা একটি ক্ষুদ্র অংশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বস্তি এলাকায় তা পৌঁছায়নি।

ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ জানান, বিভিন্ন স্থানে পানি শোধনাগার নির্মাণাধীন থাকলেও প্রশাসনিক জটিলতায় কাজ ব্যাহত হচ্ছে।

সভায় বক্তারা টেকসই নগর উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।