ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্ভাব্য জঙ্গি হামলার শঙ্কা: রাজধানীতে নিরাপত্তা জোরদার, আতঙ্কিত না হওয়ার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০১:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০১:৪৯:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
সম্ভাব্য জঙ্গি হামলার শঙ্কা: রাজধানীতে নিরাপত্তা জোরদার, আতঙ্কিত না হওয়ার আহ্বান ছবি সংগৃহীত

সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দফতরের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন জানান, সম্ভাব্য হুমকি নিয়ে কাজ চলছে, তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। তদন্তে দেখা গেছে, তারা যে প্রশ্ন সরবরাহ করেছে তার সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের কোনো মিল নেই। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া, পুলিশ সদর দফতরের চিঠিতে সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের গোয়েন্দা তথ্যে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা—জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় নাশকতার পরিকল্পনা করতে পারে। শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার ঝুঁকিও রয়েছে।

চক্রটি বোমা বিস্ফোরণের পাশাপাশি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।