ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

হাসনাত আবদুল্লাহকে হত্যার প্রকাশ্য হুমকি ভারতীয় সাবেক সেনা কর্মকর্তার! তোলপাড় সোশ্যাল মিডিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০১:২৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০১:২৪:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
হাসনাত আবদুল্লাহকে হত্যার প্রকাশ্য হুমকি ভারতীয় সাবেক সেনা কর্মকর্তার! তোলপাড় সোশ্যাল মিডিয়া ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছেন ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা। কর্ণেল (অব.) অজয় কে রায়না নামক ওই ব্যক্তি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে হাদির পর হাসনাতকে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন। এমন উসকানিমূলক ও নৃশংস বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
 
নিরাপত্তা বিশ্লেষক ও প্রায় ৩০টি বইয়ের লেখক হিসেবে পরিচিত অজয় কে রায়না তার পোস্টে অত্যন্ত স্পর্শকাতর ও সহিংস ভাষা ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, গুলি মাথায় নয়, বরং ঘাড়ে করা উচিত যাতে লক্ষ্যবস্তুকে প্রথমে নিশ্চুপ করা যায়। পাশাপাশি ছোট ছোট ভুল সংশোধনের মাধ্যমে অপারেশন সফল করার ইঙ্গিতও দেন তিনি। বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর এমন সরাসরি ও অপেশাদার হুমকি দেওয়ার ফলে ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের নৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
 
পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশের নেটিজেন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার ও বিশ্লেষক দাবি করেছেন, শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার পেছনে এমন উগ্রবাদী চিন্তাধারার কোনো যোগসূত্র আছে কি না, তা আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন। বিষয়টিকে নিছক ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন তারা।
 
তবে এ বিষয়ে ভারতীয় ওই সাবেক কর্মকর্তার মনোভাব অত্যন্ত শীতল ও ঔদ্ধত্যপূর্ণ। একটি গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তাচ্ছিল্যের সঙ্গে এড়িয়ে যান। তিনি মন্তব্য করেন, সামাজিক মাধ্যমের একটি পোস্ট নিয়ে এতটা সংবেদনশীল হওয়ার কিছু নেই। উল্টো তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের উচিত ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে বাড়াবাড়ি না করা, কারণ এতে উত্তেজনা কেবল বৃদ্ধিই পাবে। তার এই মন্তব্যকে আগুনের ঘি হিসেবে দেখছেন বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।