ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

খেলাপি সংকটে ৯ এনবিএফআই বন্ধের পথে, আমানত ফেরতের আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:৫৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:৫৩:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
খেলাপি সংকটে ৯ এনবিএফআই বন্ধের পথে, আমানত ফেরতের আশ্বাস বাংলাদেশ ব্যাংকের ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের খেলাপি ঋণ সংকট ও আর্থিক অনিয়মের চাপে দেশের নয়টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের অবস্থা এতটাই দুর্বল যে পুনরুদ্ধারের সম্ভাবনা নেই; তাই ব্যাংকের মতোই অবসায়ন প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।

 

এই পরিস্থিতিতে বড় ধাক্কায় পড়েছেন সাধারণ আমানতকারীরা। গাজীপুরের সৈকত দাস নিজের টিউশনি ও পরিবারের সঞ্চয়ের প্রায় সাত লাখ টাকা বিনিয়োগ করেছিলেন আভিবা ফাইন্যান্সে। প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণার পর বারবার চেষ্টা করেও তিনি টাকা তুলতে পারেননি। তার অভিযোগ, প্রভাবশালী গ্রাহকেরা ফেরত পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এমন অনিশ্চয়তায় বহু আমানতকারী মানসিকভাবে বিপর্যস্ত।
 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ৩৫ প্রতিষ্ঠানের মোট ২৫ হাজার ৮৯ কোটি টাকার খেলাপি ঋণের ৫২ শতাংশই এই ৯ প্রতিষ্ঠানের ঘাড়ে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অবসায়নের আওতায় আসা প্রতিষ্ঠানগুলোতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। তবে কর্মী ছাঁটাইয়ের প্রশ্ন নেই, কারণ প্রতিষ্ঠানগুলো আর টিকে থাকবে না।
 

এনবিএফআই বন্ধের সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভিন্নতা রয়েছে। অনেকে মনে করছেন, ব্যাংক খাতে যেভাবে তারল্য সহায়তা দিয়ে পুনরুজ্জীবনের সুযোগ দেওয়া হচ্ছে, তেমনি কঠোর শর্তে হলেও এসব দুর্বল প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শেষবারের মতো সুযোগ বিবেচনা করা যেতে পারে।

বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর মতে, সীমিত পরিসরে মূলধন সহায়তা দিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যেতে পারে—যাতে দেখা যায় প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম কিনা। ব্যর্থ হলে তবেই অবসায়ন চূড়ান্ত করা উচিত।
 

অন্যদিকে তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকা ১৫টি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পোর্টফোলিওতে খেলাপির পরিমাণ তুলনামূলক কম—৪৯ হাজার ৬৪৩ কোটি টাকার বিপরীতে খেলাপি মাত্র ৩ হাজার ৬২৭ কোটি টাকা। এসব প্রতিষ্ঠান গত বছর ১ হাজার ৪৬৫ কোটি টাকা মুনাফাও করেছে, যা পুরো আর্থিক খাতে বৈষম্য ও ঝুঁকি ব্যবস্থাপনার চিত্র স্পষ্ট করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।