ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৮১ দেশি পর্যবেক্ষককে চূড়ান্ত নিবন্ধন দিল নির্বাচন কমিশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:০৪:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৮১ দেশি পর্যবেক্ষককে চূড়ান্ত নিবন্ধন দিল নির্বাচন কমিশন ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে সোমবার (৮ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর প্রাথমিক তালিকায় ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করে ইসি, যার ভিত্তিতে দাবি ও আপত্তি জানানোর সুযোগ ছিল। দাবি-আপত্তি নিষ্পত্তির পর মোট দুটি ধাপে যাচাই-বাছাই শেষে এই ৮১টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হলো। এর মধ্যে প্রথম ধাপে ৬৬টি সংস্থা এবং দ্বিতীয় ধাপে ১৫টি সংস্থাকে আগামী পাঁচ বছরের জন্য (২০৩০ সাল পর্যন্ত) নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুযায়ী, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে বলে ইসি জানিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য গত ২৮ সেপ্টেম্বর একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে প্রাথমিকভাবে ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তালিকা ছিল। এই তালিকা প্রকাশের পর আগ্রহী পক্ষগুলোকে ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে তালিকাভুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে লিখিত দাবি, আপত্তি বা অভিযোগ সহায়ক প্রমাণসহ জমা দিতে বলা হয়েছিল।
দাবি-আপত্তি ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন দুই ধাপে পর্যবেক্ষক সংস্থাগুলোকে চূড়ান্ত অনুমোদন দেয়। প্রথম ধাপে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই শেষে আরও ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে নিবন্ধন দেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্তমানে মোট ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির চূড়ান্ত অনুমোদন লাভ করলো।
 
প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধনের প্রথা শুরু হয়। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল এবং ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষকের সংখ্যা ছিল এক লাখ ৫৯ হাজার ১১৩ জন। পরবর্তী নির্বাচনগুলোতে এই সংখ্যা ওঠানামা করেছে। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক অংশ নেন। সর্বশেষ, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ৯৬টি সংস্থার মধ্যে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট আয়োজন পর্যবেক্ষণ করেছিলেন।
 
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী এখন আর কার্যকর নেই, অর্থাৎ তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।