ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা: আজ রায়েরবাজার কবর থেকে উত্তোলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:২৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:২৩:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা: আজ রায়েরবাজার কবর থেকে উত্তোলন ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ১১৪ জন শহীদের পরিচয় শনাক্তের জন্য আজ, রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশ উত্তোলন করা হবে। লাশগুলো তোলার পর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। সিআইডি এই শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গত ৪ আগস্ট পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের এই নির্দেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান শনিবার (৬ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করে জানান যে, রোববার সকাল থেকে সিআইডি দল রায়েরবাজার কবরস্থানে কাজ শুরু করবে। লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শহীদদের লাশগুলো পুনরায় দাফন করা হবে।
 
লাশ উত্তোলনের এই কার্যক্রম শুরুর আগে রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ একটি ব্রিফিং করবেন। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট এবং ফরেনসিক কনসালট্যান্টরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, যে স্থানে অজ্ঞাতনামা শহীদদের দাফন করা হয়েছিল, ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে মার্বেল পাথর ও টাইলস দিয়ে জায়গাটি বিশেষভাবে ঘিরে দেওয়া হয়েছে। লাশ উদ্ধারের কার্যক্রম পরিচালনার জন্য কবরস্থান এলাকায় তাবুও স্থাপন করা হয়েছে।
 
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম পুলিশের পক্ষ থেকে আদালতে লাশ উত্তোলনের জন্য আবেদনটি করেছিলেন। এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদদের পরিবার পরিজনদের কাছে তাদের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।