ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মোবাইল ফোন আমদানিতে বিশাল পরিবর্তন: শুল্ক কমছে উল্লেখযোগ্য হারে, প্রবাসীদের জন্য নতুন সুবিধা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:২৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১০:৫৫:১৪ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
মোবাইল ফোন আমদানিতে বিশাল পরিবর্তন: শুল্ক কমছে উল্লেখযোগ্য হারে, প্রবাসীদের জন্য নতুন সুবিধা ছবি: সংগৃহীত
বৈধভাবে মোবাইল ফোন আমদানি উৎসাহিত করতে সরকার শুল্কহার উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১ ডিসেম্বর সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি'র উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রায় ৬১ শতাংশ থাকা আমদানি শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানো হবে, যার ফলে বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের দাম হ্রাস পাবে। একইসঙ্গে, প্রবাসীদের জন্য স্মার্টফোন আনা এবং ব্যবহারের নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

বৈধ মোবাইল ফোন আমদানি, চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ উৎপাদন শিল্পকে সুরক্ষা দিতে সভায় একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলেই কেবল ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে। এঁরা মোট তিনটি ফোন ফ্রিতে সঙ্গে আনতে পারবেন (নিজের ব্যবহারের হ্যান্ডসেটের অতিরিক্ত দুটি নতুন ফোন)। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে।
এরা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। চোরাচালান রোধে প্রবাসীদেরকে অবশ্যই মোবাইল ক্রয়ের বৈধ কাগজ/রসিদ নিজের সঙ্গে রাখতে হবে। স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক বর্তমানে প্রায় ৬১ শতাংশ। সরকার এই শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে কাজ শুরু করেছে, যাতে বৈধ পথে আসা ফোনের দাম কমে আসে।
 
 আমদানি শুল্ক কমানোর পাশাপাশি বাংলাদেশের ১৩-১৪টি ফ্যাক্টরিতে উৎপাদিত মোবাইলের শুল্ক ও ভ্যাটও কমাতে হবে। অন্যথায় বিদেশি বিনিয়োগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই শুল্ক কমানো ও সমন্বয় নিয়ে বিটিআরসি এবং এনবিআর যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে।
অবৈধ আমদানি বন্ধ: ক্লোন মোবাইল, চুরি/ছিনতাই করা ফোন এবং রিফারবিশড (কেসিং পরিবর্তন করা ডাম্পিং) মোবাইল আমদানি ও চোরাকারবারি ব্যবসা বন্ধ করা হবে। বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে কাস্টমস থেকে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
 
 ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেই তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে সেগুলোকে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। তবে ক্লোন ফোন এবং রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। ১৬ ডিসেম্বরের আগে সচলকৃত মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না। এ সংক্রান্ত গুজবে কান না দিতে সরকার সচেতন করেছে। ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (National Equipment Identity Register) চালু হচ্ছে। সুতরাং বৈধ আইএমইআই নম্বরহীন হ্যান্ডসেট ক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 নিজের নামে নিবন্ধিত সিম যেন কোনো সাইবার অপরাধ, অনলাইন জুয়া বা মোবাইল ব্যাংকিং জনিত অপরাধে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে এবং সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতে বলা হয়েছে।
 
 প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫-এ মোবাইল সিমের ই-কেওয়াইসি এবং আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটা সুরক্ষার নিশ্চয়তা তৈরি করা হয়েছে। উপাত্ত লঙ্ঘনকারীদের অপরাধের আওতায় আনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।