ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশে আসছে চতুর্থ গণভোট: সংবিধান সংস্কারে ‘জুলাই সনদ’ অনুমোদন প্রশ্নে ভোট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১১:১৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১১:১৬:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
বাংলাদেশে আসছে চতুর্থ গণভোট: সংবিধান সংস্কারে ‘জুলাই সনদ’ অনুমোদন প্রশ্নে ভোট ছবি সংগৃহীত

বাংলাদেশে আবারও গণভোট আয়োজনের আলোচনা চলছে—এবার বিষয়টি জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব অনুমোদন। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ গণভোটে ভোটারদের কাছে প্রশ্ন থাকবে—“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ইহার তপসিল-১-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?”

মঙ্গলবার (২৮ অক্টোবর) কমিশন প্রধান উপদেষ্টার কাছে গণভোট সংক্রান্ত দুটি খসড়া জমা দিয়েছে। এখন প্রশ্ন উঠছে—তপসিল-১-এ কী প্রস্তাব রয়েছে, এবং অন্তর্বর্তী সরকার কোন আইনি ক্ষমতাবলে গণভোট আয়োজন করবে?

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়ার সাংবিধানিক প্রক্রিয়াই হলো গণভোট। এতে ভোটাররা ব্যালটে ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্ন দিয়ে মতামত প্রকাশ করেন। জাতিসংঘের নথি অনুযায়ী, সংবিধান প্রণয়ন, শাসনব্যবস্থা পরিবর্তন বা নতুন আইন গ্রহণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পদ্ধতি ব্যবহৃত হয়।

১৯৮০-এর দশক থেকে বিশ্বের অর্ধেকেরও বেশি সংবিধানে কোনো না কোনোভাবে গণভোটের বিধান যুক্ত হয়। বাংলাদেশে এ পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আস্থা, ১৯৮৫ সালে এরশাদের নীতি ও পদে থাকার বৈধতা, এবং ১৯৯১ সালে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় রূপান্তর—এই তিনটি ভোটেই ‘হ্যাঁ’ জয়ী হয়।

বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধান প্রথম যুক্ত হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, যা পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হয়। তবে চলতি বছরের জুলাইয়ে হাইকোর্ট ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান পুনর্বহাল করেছেন। ফলে চতুর্থবারের মতো গণভোট আয়োজনের পথ এখন উন্মুক্ত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।