ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নয়াদিল্লিতে শেখ হাসিনার সাক্ষাৎকার: নতুন বিতর্কে তোলপাড় রাজনীতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:৩০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০২:৩০:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
নয়াদিল্লিতে শেখ হাসিনার সাক্ষাৎকার: নতুন বিতর্কে তোলপাড় রাজনীতি

নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। রয়টার্স, দি ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপিকে দেওয়া এসব ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই মাসে সংঘটিত সহিংস ঘটনার জন্য তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না এবং আওয়ামী লীগ ছাড়া আয়োজিত নির্বাচনের পর যে দলই সরকার গঠন করুক না কেন, তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন না।
 

রয়টার্সকে দেওয়া মন্তব্যে শেখ হাসিনা জানান, ক্ষমতাচ্যুত করার ঘটনাকে তিনি অন্যায় বলে মনে করেন এবং ভবিষ্যতে শেখ পরিবারের রাজনীতিতে নেতৃত্ব অপরিহার্য নয় বলেও মত দেন। দি ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তার অনুপস্থিতিতে চলমান বিচারপ্রক্রিয়া ‘লজ্জাজনক’ এবং জুলাইয়ের রক্তপাতের জন্য তাকে দায়ী করা অন্যায্য। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই সহিংসতায় ১,৪০০ জনেরও বেশি নিহত হয়েছিলেন।
 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শেষ হয়েছে, এবং আগামী দুই সপ্তাহের মধ্যেই রায় ঘোষণার তারিখ নির্ধারিত হবে বলে জানা গেছে। এমন এক সময়ে এই সাক্ষাৎকারগুলো প্রকাশ পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।
 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় আদালতে উপস্থাপিত প্রমাণ, জাতিসংঘের তথ্য ও আন্তর্জাতিক প্রতিবেদনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো স্মরণ রাখা জরুরি। তিনি উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্টের পর ভারত কেবল শেখ হাসিনার নিরাপদ আশ্রয়ই নিশ্চিত করেনি, বরং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতাকে নানাভাবে প্রভাবিত করার কৌশলও চালিয়ে যাচ্ছে।
 

তিনি আরও জানান, দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় সক্রিয় হয়েছে এবং সেখানে প্রবাসী সমর্থকদের মাধ্যমে সেমিনার ও প্রচারমূলক কর্মসূচিও চালানো হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ একাধিক সেনা কর্মকর্তা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও তিনি দাবি করেন।
 

সাক্ষাৎকারে শেখ হাসিনা অভিযোগ তোলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তিনি বর্তমান সরকারকে ‘অনির্বাচিত ও অবৈধ’ বলে আখ্যা দেন। নিজের বিরুদ্ধে সম্ভাব্য ফাঁসির রায় নিয়েও তিনি আশ্চর্য হওয়ার কিছু দেখেন না বলে মন্তব্য করেন, যদিও অভ্যুত্থানে নিহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।