ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়

কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত; সরাসরি সম্প্রচারের সময় ‘উই–ইউক্রেন’ টিভি চ্যানেলের ভবনেও আঘাত, আহত পাঁচ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড় ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশনের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালেই এক বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর ও দিনভর চালানো এই হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে দাঁড়িয়েছে। 
 
এই ঘটনাকে রাশিয়ার নৈতিক অধঃপতনের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলা থামানোর জন্য পশ্চিমা ও বিশ্ব মিত্রদের একযোগে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন। অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ বিমান হামলায় এক নারী কর্মী প্রাণ হারিয়েছেন।
 
সংবাদ সংস্থা ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় উভয় দেশই তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পার হতেই মঙ্গলবার কিয়েভজুড়ে একযোগে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শুরু করে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। 
 
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ ডিএসএনএস জানিয়েছে, কিয়েভে রাতভর হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সলোমিয়ানস্কি জেলার একটি পাঁচতলা ভবন রয়েছে। এ ছাড়া পোদিলস্কি জেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত সাধারণ মানুষ জীবন বাঁচাতে রাতভর মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। দিন গড়ালে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়ায় এবং ২৫ জন মারাত্মক আহত হন।
 
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিয়েভে এখন প্রতিদিন যে পরিমাণ বিমান হামলার সতর্কসংকেত বাজছে, তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। 
 
ইউক্রেনের টেলিভিশন চ্যানেল ‌‌‘উই আর ইউক্রেন’-এ দিনের বেলার হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আজ রাশিয়া সরাসরি সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এটি রাশিয়ার নৈতিক পতন ও অবনমনের এক নতুন পাতা। যৌথ প্রচেষ্টা ছাড়া রাশিয়াকে থামানো সম্ভব নয়। অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সারাতোভ শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন।
 
ট্রাম্পের শীর্ষ দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে মস্কো ও কিয়েভে আয়োজিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো বড় ধরনের চুক্তি বা অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রতিনিধিদের ২০২২ সালের পর প্রথম ইউক্রেন সফর শেষে জেলেনস্কি জানান, চলমান এই যুদ্ধ সামনের পুরো শীতকালজুড়ে স্থায়ী হতে পারে বলে তিনি ধারণা করছেন। অন্যদিকে, ট্রাম্পের প্রতিনিধি উইটকফ কোনো বিস্তারিত বিবরণ না দিয়েই দাবি করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইউক্রেন, ইউরোপ এবং আমেরিকার কর্মকর্তারা যেন শিগগিরই আলোচনায় বসতে পারেন, সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জেলেনস্কি জানান। একই সঙ্গে তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকেরও আহ্বান জানান।
 
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভূখণ্ডগত দাবি বা সর্বোচ্চ শর্তগুলো থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। মস্কোয় পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকোভ জানান, মার্কিন প্রতিনিধিদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘রুশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অগ্রগতির’ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ক্রেমলিন তার নির্ধারিত সব লক্ষ্য অর্জন করবে বলেও প্রতিনিধিদলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।