ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

নীলফামারীতে ইউটিউব দেখে দুর্লভ প্রাণী গাড়ল পালনে সফল খামারী

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব থেকে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে গাড়লসহ বিভিন্ন পশুপাখির সমন্বিত খামার গড়ে তুলেছেন তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তা আনিসুজ্জামান মিলন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১০:৫০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১০:৫০:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
নীলফামারীতে ইউটিউব দেখে দুর্লভ প্রাণী গাড়ল পালনে সফল খামারী ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের ভিডিও দেখে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে দুর্লভ প্রাণী গাড়ল পালনের একটি ব্যতিক্রমী খামার গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা আনিসুজ্জামান মিলন। নতুন এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থান ও বাণিজ্যিক পশুপালনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
 
উপজেলার সোনারায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনারায় গ্রামে প্রায় তিন বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে খামারটি। ২০২৫ সালে যাত্রা শুরু করা এই খামারে বর্তমানে গাড়লের পাশাপাশি দেশি ছাগল, দেশি-বিদেশি বিভিন্ন জাতের মুরগি এবং বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রয়েছে। সমন্বিত এ খামারটি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। সরেজমিনে দেখা যায়, দুম্বা আকৃতির গাড়লগুলো সুস্থ পরিবেশে লালন-পালন করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া ও দেশীয় ঘাসসহ প্রাকৃতিক খাদ্যে সহজে পালন করা যায় বলেই এই প্রাণী পালনে আগ্রহী হয়েছেন উদ্যোক্তা।
 
খামার পরিচালনাকারীরা জানান, খামারের মালিক আনিসুজ্জামান মিলন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত। চাকরির পাশাপাশি নিজ এলাকায় বিনিয়োগ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং লাভজনক পশুপালনের একটি মডেল গড়ে তোলার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। উদ্যোক্তা আনিসুজ্জামান মিলন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব থেকে গাড়ল পালন সম্পর্কে ধারণা নিয়ে খামারটি শুরু করেছি। সরকারি সহযোগিতা পেলে খামারের পরিধি আরও বাড়াতে চাই। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বাণিজ্যিকভাবে আরও লাভবান হওয়া সম্ভব হবে।
 
নীলফামারী জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, গাড়ল অত্যন্ত আবহাওয়া সহনশীল প্রাণী। বাণিজ্যিকভাবে এ প্রাণী পালন সম্প্রসারিত হলে দেশের মাংস উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।