ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ

“কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না”— কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দিনভর বিশাল শোডাউন ও নির্বাচনি প্রচারণা চালানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খোকন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৯:৫০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৯:৫০:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০ বার পঠিত
“কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না”— কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু ছবি: সংগৃহীত
‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’— দিনভর শোডাউন ও নির্বাচনি প্রচারণার পর এক পথসভায় এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খোকন। তবে এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মাথায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
 
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনার শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনভর শোডাউন, গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত ছিলেন খোকন। রাতেই বাড়ি ফিরে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি।
 
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে শুহিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শালিখা গ্রামে নানার বাড়ি থেকে নির্বাচনি কর্মসূচি শুরু করেন খোকন। তার নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বড় ধরনের শোডাউন করা হয়। পরে শালিখা গ্রামের বিভিন্ন সড়ক ও অলিগলিতে হেঁটে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন তিনি।
 
সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নিজের প্রার্থিতার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন খোকন। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি চান, শাওন সাহেব আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকেই প্রার্থী ঘোষণা করবেন।’
 
দিনভর কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান খোকন। পরিবারের সদস্যদের ভাষ্য, রাত ১২টার দিকে ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খোকনের মেজো ছেলে মো. সাঈদ বলেন, ‘বাবা সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন। রাতে সুস্থভাবেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু হঠাৎ বুকে ব্যথায় সব শেষ হয়ে গেল।’
 
সাইফুল ইসলাম খোকন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় তিনি খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
 
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে খোকনের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
 
যে মানুষটি কয়েক ঘণ্টা আগেও নির্বাচনি মাঠে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন, রাত পেরোতেই সেই মাঠ নিস্তব্ধ। প্রতিদ্বন্দ্বীর কাছে নয়, জীবনের কাছেই হেরে চিরতরে বিদায় নিলেন শুহিলপুরের পরিচিত এই বিএনপি নেতা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।