ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতারা রোববার (২০ জুলাই) জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার বাসায় ইসলামী রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

রোববার (২০ জুলাই) বিকেলে ইসলামী ঐক্যজোটের নেতারা অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিতে তার বাসায় যান।
 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির ও ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত মুফতি আবু জাফর কাসেমী এবং মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ এবং সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ। তারা সবাই জামায়াত আমিরের বাসায় উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
 

এদিকে আরও যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগর উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী এবং ফেইস দ্যা পিপুল-এর স্বত্বাধিকারী সাইফুল সাগর।
 

এর আগে, ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও জামায়াত আমিরকে দেখতে তার বাসায় যান।

 

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ পড়ে যান। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও আবারও পড়ে যান। পরে বসে বসেই বক্তব্য শেষ করেন। সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেয়া হয়, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।