ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

হামলা বন্ধে বাধ্য যুক্তরাষ্ট্র, ব্যর্থতার দাবি ইরানের

হামলা স্থগিতকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরছে তেহরান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:৩৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:৩৮:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
হামলা বন্ধে বাধ্য যুক্তরাষ্ট্র, ব্যর্থতার দাবি ইরানের ছবি: সংগৃহীত
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, টানা প্রায় দুই সপ্তাহের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র হামলা আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার লক্ষ্য পূরণে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত ক্লান্তির লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে।
 
রোববার ২৬ জুলাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানে কোনো সুস্পষ্ট সামরিক কৌশল দেখা যাচ্ছে না। তার দাবি, হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জনে ওয়াশিংটন সফল হয়নি এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
 
আমির আকরামিনিয়া আরও বলেন, চলমান সংঘাতের প্রভাব এখন লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবমুখী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছে।
 
অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করতে ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উসকানি দিচ্ছে এবং তাকে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে।
 
মোহেবির দাবি, গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে ওয়াশিংটন জর্ডানসহ কয়েকটি ঘাঁটিতে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে। এছাড়া জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে।
 
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহের সামরিক অভিযান শেষে আপাতত হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।