ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে আহতের ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার ৪

আহত পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৫০:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৮ বার পঠিত
মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে আহতের ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার ৪ ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার ২৬ জুলাই চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল।
 

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, মোহাম্মদপুরে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
 

এর আগে গত বৃহস্পতিবার ২৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে দুর্বৃত্তদের হামলার শিকার হন বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি। হামলায় তিনি গুরুতর আহত হন।
 

আহতের স্বজনদের দাবি, হামলায় তার শরীরে ৪৩টি সেলাই দিতে হয়েছে। ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।