ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

কুর্মিটোলা হাসপাতালে বাসের নিয়ন্ত্রণ হারানোর দুর্ঘটনায় নিহত ১

হাসপাতাল গেটসংলগ্ন গ্যাস কন্ট্রোল রুমে ধাক্কা, ঘটনাস্থলে একজনের মৃত্যু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৪৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৪৭:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
কুর্মিটোলা হাসপাতালে বাসের নিয়ন্ত্রণ হারানোর দুর্ঘটনায় নিহত ১ ছবি সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

রোববার ২৬ জুলাই সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মহাখালী থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেটসংলগ্ন গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।
 

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। সংঘর্ষের ফলে হাসপাতাল গেটসংলগ্ন গ্যাস কন্ট্রোল রুমের কাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 

ঘটনার বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ট্রাফিক পুলিশের একটি সূত্র দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
 

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।