শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আগুন, হতাহতের খবর নেই
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:৫৪:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৫৪:০১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, শনিবার ২৫ জুলাই রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশের ময়লার স্তূপে আগুন লাগে। খবর পাওয়ার পর বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ৯টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।