ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

এক মাসের টানা আন্দোলন ও সিজেপি-শিক্ষার্থীদের জোরালো চাপের মুখে নতিস্বীকার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৩:৩২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৩:৩২:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছবি: সংগৃহীত

টানা আন্দোলন ও দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের পর অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশটির রাজধানী দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের টানা চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দুপুরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।
 

সাম্প্রতিক সময়ে দেশটির শিক্ষাব্যবস্থা ও নীতি নির্ধারণকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন শিক্ষার্থী সংগঠন একযোগে আন্দোলনে নামে। বিক্ষোভকারীদের অন্যতম প্রধান শর্ত ছিল শিক্ষামন্ত্রীর অপসারণ। টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা এই অহিংস ও কঠোর অবস্থানের পর রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট উত্তাপের জেরেই অবশেষে পদত্যাগের মাধ্যমে এই সংকটের অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।