ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত, আহত অন্তত ৩০

ঢাকা আরিচা মহাসড়কে থেমে থাকা বাসকে কেন্দ্র করে দুর্ঘটনা, নিহতরা ফুফাতো ও মামাতো ভাই
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:০২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:০২:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩০ বার পঠিত
ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত, আহত অন্তত ৩০
 

ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার, বাস ও কাভার্ডভ্যানের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার ২৫ জুলাই সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা এবং মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। আবাস সাহা মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। সুজয় সাহা ছিলেন এইচএসসি পরীক্ষার্থী। তারা দুজন সম্পর্কে ফুফাতো ও মামাতো ভাই।
 

সাভার হাইওয়ে পুলিশের ওসি সাওগাত আলম জানান, সকালে ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে সড়কে থেমে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল হঠাৎ ব্রেক করে। তখন দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেল, কাভার্ডভ্যান ও প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয়।
 

সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্তত ৩০ জনকে নিকটবর্তী বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।