ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

ভৈরব নদে উদ্ধার লাশের পরিচয় মিলল, নিখোঁজ তরুণ নিসর্গ সাহা

পাঁচ দিন নিখোঁজ থাকার পর ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া লাশ শনাক্ত, ময়নাতদন্তে মিলবে মৃত্যুর কারণ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:০২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:০২:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
ভৈরব নদে উদ্ধার লাশের পরিচয় মিলল, নিখোঁজ তরুণ নিসর্গ সাহা ছবি: সংগৃহীত
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশের পরিচয় শনাক্ত হয়েছে। স্বজনদের দাবি, নিহত ব্যক্তি নিসর্গ সাহা (২৫), যিনি গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
শুক্রবার বিকেলে অভয়নগর উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব নদ থেকে লাশটি উদ্ধার করে নওয়াপাড়া নৌ পুলিশ। সন্ধ্যায় ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা পরনের পোশাক দেখে লাশটি নিসর্গ সাহার বলে শনাক্ত করেন।
 
নিসর্গ সাহা যশোর শহরের চৌরাস্তা এলাকার পলাশ বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর উপজেলার মহাকাল গ্রামে তাঁর দাদার বাড়িতে বসবাস করতেন। পরিবারের তথ্য অনুযায়ী, ২০ জুলাই সকালে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে তাঁকে খুঁজে না পেয়ে ওই দিন রাতেই তাঁর মা কৃষ্ণা রানী সাহা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শুক্রবার সকালে জোয়ারের সময় উপজেলার মধ্যপুর এলাকা দিয়ে একটি লাশ নদীতে ভেসে যেতে দেখা যায়। বিষয়টি নওয়াপাড়া নৌ পুলিশকে জানানো হলে পুলিশ অভিযান শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যপুর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মশরহাটী এলাকায় ভৈরব সেতুর পাশের নদীতে লাশটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিকেল তিনটার দিকে সেটি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, কয়েক দিন পানিতে থাকার কারণে লাশটি পচে গিয়েছিল। পরিবারের সদস্যরা পোশাক দেখে নিসর্গ সাহাকে শনাক্ত করেন। নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রণজিত সেন বলেন, পরিবারের তথ্য অনুযায়ী নিসর্গ সাহা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।