ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

আগামী পাঁচ বছরে মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে নতুন পূর্বাভাস দিলেন প্রযুক্তি উদ্যোক্তা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
আগামী পাঁচ বছরে মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক ছবি: ইলন মাস্ক
আগামী পাঁচ বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে একই সঙ্গে তিনি মনে করেন, সঠিকভাবে পরিচালিত হলে এআই মানবজাতির জন্য ধ্বংস নয়, বরং সমৃদ্ধির নতুন যুগের সূচনা করতে পারে।
 
দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে মানুষ হওয়া ছাড়া প্রায় সব কাজেই এটি মানুষের চেয়ে ভালো হবে।
 
তবে তিনি সতর্ক করে বলেন, আগামী এক দশকের মধ্যে মানুষ এআইয়ের ওপর কার্যকর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, সে বিষয়ে তিনি আশাবাদী নন।
 
মাস্কের ভাষায়, যদি এআই মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে মানুষের সঙ্গে এআইয়ের সম্পর্ক অনেকটা মানুষের সঙ্গে শিম্পাঞ্জির সম্পর্কের মতো হতে পারে।
 
এআই ও রোবটের ঝুঁকির বিষয়টিও উড়িয়ে দেননি তিনি। তার মতে, এই প্রযুক্তির ঝুঁকি রয়েছে, তবে সবচেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ হলো এমন একটি বিশ্ব, যেখানে প্রযুক্তির কারণে অভাবের পরিবর্তে প্রাচুর্য সৃষ্টি হবে।
 
তিনি বলেন, মানুষ যা কল্পনা করতে পারবে, ভবিষ্যতে তা বাস্তবে পাওয়ার সুযোগও তৈরি হতে পারে। এ কারণেই তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
 
সাক্ষাৎকারে এআই শিল্পের বিকাশে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন মাস্ক। তিনি জানান, গুগলের প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে ওপেনএআই প্রতিষ্ঠায় তিনি সহায়তা করেছিলেন। তবে পরে সেই উদ্যোগই এআই উন্নয়নের গতি আরও বাড়িয়ে দেয়, যা তার মূল উদ্দেশ্য ছিল না।
 
ওপেনএআই সম্পর্কে মাস্ক বলেন, প্রতিষ্ঠানটি ওপেন সোর্স ও অলাভজনক উদ্যোগ হিসেবে শুরু হলেও এখন তা লাভজনক ও ক্লোজড সোর্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি জানান, বর্তমান অবস্থায় তিনি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের কাজের সঙ্গে একমত নন।
 
অন্যদিকে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইর প্রশংসা করে মাস্ক বলেন, তিনি বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে চিন্তা করেন। তবে ভালো উদ্দেশ্য থাকলেই এআইয়ের ঝুঁকি দূর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
 
এআই নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত বৈঠকের আহ্বান জানিয়ে মাস্ক বলেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো নতুন এআই মডেল উন্মুক্ত করার আগে পারস্পরিক নিরাপত্তা পর্যালোচনা করতে পারে। গুরুতর নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হলে তবেই সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।