ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

ধারাবাহিক সহিংসতার মধ্যে নতুন হামলার ঘটনায় তদন্ত ও তল্লাশি অভিযান জোরদার।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:১৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:১৬:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭ ছবি: আল জাজিরা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৫ জন নিরাপত্তাকর্মী ও ১২ জন হামলাকারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন ট্যাঙ্ক জেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)।
 
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একদল সশস্ত্র হামলাকারী প্রথমে নিরাপত্তা চেকপোস্টে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টের সীমানা প্রাচীরে আঘাত করে।
 
বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর ও ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং ১ জন বন কর্মকর্তা নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন হামলাকারী নিহত হয়।
 
টিটিপি দাবি করেছে, হামলায় তাদের চারজন আত্মঘাতী সদস্য অংশ নিয়েছিল।
 
২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে টিটিপি। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বান্নু জেলায় সংগঠনটির হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
 
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সহিংসতায় ১ হাজার ৬২০ জন নিহত হলেও পরের বছরে এ সংখ্যা বেড়ে ২ হাজার ৩৩১ জনে পৌঁছেছে।
 
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, টিটিপি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করে।
 
সীমান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাও বেড়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সীমান্তবর্তী আফগান এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এর জবাবে আফগান বাহিনীও পাল্টা গুলি চালানোর ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ ধরনের সংঘাতে চলতি বছরে শত শত আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
 
সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।