ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

রাষ্ট্রপতিকে অসুস্থতার অজুহাতে পালাতে দেওয়া যাবে না: নাহিদ ইসলাম

নেত্রকোনার পথসভায় রাষ্ট্র সংস্কার ও গ্রেফতারের দাবি বিরোধীদলীয় নেতার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:০৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:০৪:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
রাষ্ট্রপতিকে অসুস্থতার অজুহাতে পালাতে দেওয়া যাবে না: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেছেন, অসুস্থতার অজুহাতে তাকে দেশত্যাগের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি রাষ্ট্র সংস্কার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
 

শুক্রবার ২৪ জুলাই রাত ৯টার দিকে নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলায় পদযাত্রায় অংশ নেন।
 

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি সংসদ ও সংসদের বাইরে সক্রিয় রয়েছে এবং গণঅভ্যুত্থানের রায় অনুযায়ী সংস্কার কার্যকর করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং এক কোটি কর্মসংস্থানের দাবি বাস্তবায়নে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান।
 

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, শারীরিক অসুস্থতার কথা বলে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকার দায়িত্ব নেওয়ার পরই রাষ্ট্রপতিকে অপসারণ করে আইনের আওতায় আনা উচিত ছিল, তবে তা করা হয়নি।

সতর্কবার্তায় তিনি বলেন, কোনো অজুহাতে রাষ্ট্রপতিকে নিরাপদে দেশত্যাগের সুযোগ দেওয়া যাবে না এবং তাকে দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত দুর্নীতি ও সহিংসতার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
 

এ সময় তিনি ওসমান হাদীর হত্যার বিচার এবং জুলাইয়ের শহীদদের প্রতি অঙ্গীকার পূরণের কথাও উল্লেখ করেন। পথসভায় দলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নেত্রকোনা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে কেন্দ্রীয় নেতা মো. সোহাগ মিয়া প্রীতম সোহাগকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।