ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৯:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৯:৪৪:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩ ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। সর্বশেষ এই মৃত্যুর ফলে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

দিল্লি পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার অনন্ত মিত্তালের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১০ জুন) এআইআইএমএস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই বাংলাদেশি নারীর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে তিনি গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন এবং তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে।
 

গত ৩ জুন স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে দিল্লির মালব্যনগর এলাকার বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) হোটেলের বেসমেন্টে অবস্থিত লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনের বিভিন্ন অংশে, ফলে হোটেলে অবস্থানরত অতিথিরা আটকা পড়েন।
 

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অন্তত ২১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছিলেন, যাদের অধিকাংশই বিদেশি। মৃতদের মধ্যে বাংলাদেশের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা নূরুল আমিন সোহাগও ছিলেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
 

অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী সংস্থাগুলোর সহায়তায় অর্ধশতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হোটেলটিতে বাংলাদেশ, নেপালসহ প্রতিবেশী বিভিন্ন দেশের নাগরিক অবস্থান করছিলেন। চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য ব্যক্তিগত কাজে তারা দিল্লিতে এসেছিলেন বলে জানা গেছে। আগুন লাগার সময় অনেক অতিথিই ঘুমিয়ে ছিলেন, যা হতাহতের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
 

উল্লেখ্য, এর আগে গত রোববার গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিকের মৃত্যু হলে এ ঘটনায় মৃতের সংখ্যা ২২ জনে পৌঁছায়। সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর পর সেই সংখ্যা বেড়ে ২৩ জন হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।