ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:৪৯:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত। একই সময়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এদিকে বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে এবং উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানি আগ্রাসনের’ আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, অনুমোদিত চুক্তি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে।
 
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী বলেছে, তারা বর্তমানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
 
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, সবাই যেন নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান নেয়। এর আগে দেশটিতে পুনরায় বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়।
 
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন থেকে প্রজেক্টাইল নিক্ষেপের ঘটনা শনাক্ত হওয়ার পর উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী, সতর্কবার্তা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে হবে।
 
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনাকারী তাদের বাহিনীর কাছে দুটি প্রজেক্টাইল আঘাত হানে। এর পরপরই উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন চালু করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।