ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

মোটরসাইকেল উদ্ধারের নামে বিএনপি নেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিলেন আ.লীগ নেতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:২৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
মোটরসাইকেল উদ্ধারের নামে বিএনপি নেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিলেন আ.লীগ নেতা সংগৃহীত ছবি
 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে এক বিএনপি নেতার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) তাকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে মহিষমারী গ্রামের বিএনপি নেতা মো. ফরহাদ আলীর বাড়ির বারান্দা থেকে দেড় লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল চুরি হয়। পরদিন সকালে ফরহাদ আলী জানতে পারেন, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম টাকার বিনিময়ে মোটরসাইকেল উদ্ধার করে দিতে পারবেন। এ তথ্যে বিশ্বাস করে তিনি সালামের কাছে গেলে সালাম ভুক্তভোগীর মোবাইল থেকে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলে নম্বরটি মুছে দেন এবং প্রথমে ২ হাজার টাকা দাবি করেন।
 

মঙ্গলবার বিকালে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়ার নাম করে ফরহাদ আলীকে ঠাকুরগাঁও কোর্ট এলাকায় নিয়ে গিয়ে আরও ৩০ হাজার টাকা হাতিয়ে নেন আব্দুস সালাম। টাকা পাওয়ার পরপরই তিনি কৌশলে পালিয়ে যান এবং মোবাইল বন্ধ করে দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় তাকে দেখতে পেয়ে ভুক্তভোগী ও স্থানীয়রা ঘেরাও করেন। এ সময় সালাম মোটরসাইকেল ফিরিয়ে দিতে আরও ২০ হাজার টাকা দাবি করে হুমকি দেন। পরে জনতা তাকে আটকে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়।
 

বালিয়াডাঙ্গী থানার ওসি মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফরহাদ আলীর দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।