ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

নোয়াখালীর বামনী নদীতে ক্লোজার বাঁধের মূল কাঠামো দাঁড়ালো, উপকৃত হবেন ৯ লাখ মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:০৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:০৮:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
নোয়াখালীর বামনী নদীতে ক্লোজার বাঁধের মূল কাঠামো দাঁড়ালো, উপকৃত হবেন ৯ লাখ মানুষ সংগৃহীত ছবি
 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী নদীতে ক্লোজার বাঁধের নির্মাণকাজ দৃশ্যমান পর্যায়ে এসেছে। মঙ্গলবার (৯ জুন) তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল বাঁধের মূল কাঠামো দাঁড় করাতে সক্ষম হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই বাঁধ স্থায়ী হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ৯ লাখ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও লবণাক্ততার সমস্যা থেকে মুক্তি মিলবে।
 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) 'নোয়াখালী জেলার বামনী নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন' প্রকল্পের আওতায় এই বাঁধ নির্মাণ হচ্ছে। প্রকল্পের লক্ষ্য জলাবদ্ধতা দূর করা, লবণাক্ত পানির প্রবেশ রোধ, মিঠাপানি সংরক্ষণ এবং কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ানো।
 

বামনী ক্লোজার বাঁধটির দৈর্ঘ্য প্রায় ৪১৫ মিটার এবং গভীরতা প্রায় ১০ মিটার। নির্মাণ সম্পন্ন হলে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষ সুবিধা পাবেন এবং প্রায় ২৮০ কোটি টাকার সম্পদ সুরক্ষিত হবে। বিশেষ করে ২০২৪-২৫ সালে বন্যার পর তিন থেকে চার মাস জলাবদ্ধতায় ভুগতে হয়েছিল এই এলাকাগুলোকে। আগে নির্মিত ১৯-ভেন্ট রেগুলেটরের পরও ক্লোজার বাঁধ না থাকায় জোয়ার-ভাটার প্রভাব অব্যাহত ছিল, ফলে কৃষিজমি ও বসতবাড়ি বারবার প্লাবিত হতো।
 

নোয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল জানান, নকশা অনুযায়ী ফেব্রুয়ারিতে কাজ শুরুর পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগ কমাতে মে-জুনের চ্যালেঞ্জিং মৌসুমেই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে তিনি আশা রাখেন। পিডিএলের প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মাত্র তিন মাসে প্রতিকূল পরিবেশের মধ্যে বাঁধের মূল কাঠামো এই পর্যায়ে আনা সম্ভব হয়েছে। প্রকল্পের সামগ্রিক কাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।