ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

ইসরায়েলি আগ্রাসনের দায় আমেরিকার, অপকর্মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর জবাব: ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:১৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:১৯:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ইসরায়েলি আগ্রাসনের দায় আমেরিকার, অপকর্মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর জবাব: ইরান ছবি: সংগৃহীত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের দায় যুক্তরাষ্ট্রের এবং শত্রু যদি তার অপকর্মের পুনরাবৃত্তি করে, তবে ইরানের ব্যবস্থা আরও কঠোর হবে।

ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, শত্রুর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং মহান ইরানি জাতির ১০০ দিনের প্রতিরোধ ও দৃঢ়তার কথা উল্লেখ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এই বার্তা দিয়েছেন।

তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, প্রিয় ইরানি জাতি! শত্রুরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও প্রমাণ করেছে, তারা কোনোভাবেই যুদ্ধবিরতি ও চুক্তি মেনে চলে না। হে জ্ঞানী জাতি, রাজপথে আপনাদের এই মহিমান্বিত উপস্থিতি সম্মানিত ইসলামী মাতৃভূমিকে রক্ষা করার জন্য জনগণের সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বাড়িয়ে দিয়েছে এবং আপনাদের সন্তান ও ভাইয়েরা শক্তিশালী প্রতিরক্ষা সারিতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে এবং গর্বিত ইসলামী ইরানের গৌরব ও স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

আপনাদের ১০০ দিনের প্রতিরোধ ও দৃঢ়তা হলো জাতীয় ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ এবং ইরানের ঐক্য ও সহনশীলতার শিখর জয় এবং মরহুম ইমাম খামেনেয়ির নেতৃত্ব ও নির্দেশনায় সংহতি ও পবিত্র ঐক্যের এক সুস্পষ্ট বার্তা। এটি সেইসব বিশ্বাসঘাতক শত্রুদের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ ইরানের চূড়ান্ত জবাব, যারা এই পবিত্র ভূমির স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের সম্মানিত জনগণের সম্মান ও নিরাপত্তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।