ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

আইএইএ-তে আমেরিকার ইরান-বিরোধী প্রস্তাব লজ্জাজনক, তীব্র নিন্দা রাশিয়ার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:১৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:১৬:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
আইএইএ-তে আমেরিকার ইরান-বিরোধী প্রস্তাব লজ্জাজনক, তীব্র নিন্দা রাশিয়ার ছবি: সংগৃহীত
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আইএইএর নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী খসড়া প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বোর্ড অফ গভর্নরসে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী খসড়া প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করে সতর্ক করে বলেছেন, এই পদক্ষপ আগ্রাসীদের পক্ষ থেকে ভুক্তভোগীর উপর দায় চাপিয়ে দিয়ে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত।

উলিয়ানভ আরও বলেন: এই খসড়াটি এখনও আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির জন্য জমা দেওয়া হয়নি। আমি জানি না তারা তা করবে কি না, কারণ ইরানের উপর চলমান মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই ধরনের পদক্ষেপ টেবিলে রাখা সম্পূর্ণ অর্থহীন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তুতকৃত ইরান-বিরোধী খসড়া প্রস্তাবে ইরানকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভাগ্য সম্পর্কে সংস্থাটির কাছে ব্যাখ্যা দিতে এবং যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।