ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’

ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি আখ্যা দিয়ে উড়িয়ে দিল ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:১৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:১৪:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি আখ্যা দিয়ে উড়িয়ে দিল ইরান ছবি: সংগৃহীত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে বলেছেন, তেহরান ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে পাত্তা দেয় না।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আজ ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল একটি প্রতারণামূলক পদক্ষেপের মাধ্যমে হরমুজ প্রণালীর সাথে সম্পর্কিত কিছু ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথাকথিত নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।

তিনি বলেন, অথচ এই ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ইরানি জনগণের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে অন্যতম প্রধান অপরাধী এবং ইউনিয়ন ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের বিষয়েও নীরব থেকেছে, যা একটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত!

ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ইরান সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনের সদস্য নয়। হরমুজ প্রণালীতে ইরান যে আইনি ব্যবস্থার ওপর জোর দিয়েছে, তা হলো প্রথাগত আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে ‘নির্দোষ যাতায়াত’ এবং উপকূলীয় রাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো নজরদারি করা।

গারিবাবাদি জোর দিয়ে বলেন: ইরান ইউরোপের এই রাজনৈতিক ও ভণ্ডামিপূর্ণ পদক্ষেপকে কোনো গুরুত্ব দেয় না এবং হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব বজায় রাখা ও সার্বভৌম অধিকার প্রয়োগের কৌশল অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।