ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বকাপের উত্তেজনায় লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০১:৫৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৪:৩৮:২৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
বিশ্বকাপের উত্তেজনায় লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ সংগৃহীত ছবি
 

আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনা এবার সহিংসতায় রূপ নিয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। সোমবার (৮ জুন) দুপুরে সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন।
 

জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে এলাকার বিভিন্ন স্থানে দুই দলের সমর্থকরা ব্যানার ও পতাকা স্থাপন করেন। এরই মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হলে আর্জেন্টিনার সমর্থকরা তীব্র আপত্তি জানান এবং ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি তোলেন। ব্রাজিল সমর্থকরা তাতে রাজি না হলে রোববার রাতে আর্জেন্টিনার সমর্থকরা নিজেরাই ব্যানারটি খুলে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং পরদিন দুপুরে তা সংঘর্ষে গড়ায়।
 

আহতরা হলেন স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা এলাকার বিভিন্ন চিকিৎসকের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 

সংঘর্ষের পর সোমবার রাতে লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরীর উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে বিরোধের নিষ্পত্তিতে সম্মত হন এবং ভবিষ্যতে উসকানিমূলক কোনো কার্যকলাপ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
 

এ টি এম জাহেদ চৌধুরী বলেন, বিশ্বকাপ সবাই একসঙ্গে উপভোগ করবে, কেউ এলাকার শান্তি বিনষ্ট করবে না — এ মর্মে দুই পক্ষের সমর্থকরা আশ্বাস দিয়েছেন।
 

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ঘটনার খবর পেয়েছেন, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয়ভাবেই বিষয়টির সমাধান হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিশ্বকাপকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলেও তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।