ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালির কাছে মার্কিন আপাচে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:৪৮:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
হরমুজ প্রণালির কাছে মার্কিন আপাচে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু উদ্ধার সংগৃহীত ছবি
 

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি আপাচে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (৮ জুন) এ ঘটনা ঘটলেও মঙ্গলবার বিষয়টি জানা গেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, হেলিকপ্টারে থাকা দুই ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
 

হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে — সেটি এখনো স্পষ্ট নয় বলে দুটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। হোয়াইট হাউস ও মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
 

ইসরাইল-ইরান সংঘাতের মধ্যে এই দুর্ঘটনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রায় ৩০টি মার্কিন রিপার ড্রোন গুলি করে নামিয়েছে এবং কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে তিন মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এই প্রথমবার কোনো মার্কিন আপাচে হেলিকপ্টার ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো। রোববার রাত থেকে ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার মাঝেই এই ঘটনা ঘটেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।