ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

রাজধানীতে ট্রাফিক অভিযানে ১৪০৩ মামলা: ডাম্পিং ও রেকার ৩ শতাধিক গাড়ি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:৩৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:৩৮:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
রাজধানীতে ট্রাফিক অভিযানে ১৪০৩ মামলা: ডাম্পিং ও রেকার ৩ শতাধিক গাড়ি ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪০৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪ টি বাস, ১ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ১০০ টি সিএনজি ও ১৯৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি, ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ৭ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি, ১৬৪ টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১৯ টি গাড়ি ডাম্পিং ও ১৫০ টি গাড়ি রেকার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।