ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার কর্মচারী গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৮:৪৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৮:৪৭:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার কর্মচারী গ্রেফতার ছবি সংগৃহীত

রংপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে থাকলেও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে আটক করা হয়।
 

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুল মান্নান (৫৭), যিনি একটি মাদরাসায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
 

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশু রংপুর নগরীর একটি ফোরকানিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, গত ১৮ এপ্রিল সকালে ক্লাসরুমে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
 

ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের তারাগঞ্জ উপজেলার চৌপথী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।