ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

হলফনামায় জামায়াত আমিরের সম্পদ দেড় কোটি টাকা, নগদ প্রায় ৬০ লাখ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:১৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৯:১৬:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
হলফনামায় জামায়াত আমিরের সম্পদ দেড় কোটি টাকা, নগদ প্রায় ৬০ লাখ ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান তার মোট সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা উল্লেখ করেছেন। একই সঙ্গে সেখানে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা, যা আয় ও সম্পদের ব্যবধান নিয়ে আলোচনার সৃষ্টি করেছে।


সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা-১৫ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা যায়। ইসিতে দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী, ডা. শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা। ওই বছরে তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩০ হাজার টাকা এবং তার কোনো ঋণ নেই বলে উল্লেখ করেছেন।
 

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার নগদ অর্থের পরিমাণ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। ব্যাংকে জমা রয়েছে ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা। এছাড়া শেয়ার, বন্ড ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত বিনিয়োগ রয়েছে প্রায় ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। তার মালিকানায় একটি মোটরযান রয়েছে, যার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা এবং অলংকার রয়েছে ১ লাখ টাকার।
 

স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, তার নামে রয়েছে ২১৭ শতক কৃষিজমি, যার মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া ১৩ শতক অকৃষিজমি রয়েছে, যার মূল্য ২ লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকা। একটি আবাসিক ভবনের অংশ হিসেবে ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত ডুপ্লেক্স বাড়ির মূল্য দেখানো হয়েছে ২৭ লাখ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় দেখানো হয়েছে ৬০ হাজার টাকা।
 

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার বিদেশে কোনো সম্পদ নেই। স্ত্রী আমেনা বেগম গৃহিণী এবং তার কোনো আয় বা সম্পদ নেই বলে জানানো হয়েছে। তিন সন্তানের আলাদা আয় ও সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সেখানে তার নামে মোট ৩৪টি মামলা রয়েছে বলেও উল্লেখ রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।