ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গণতন্ত্রে উত্তরণের চ্যালেঞ্জ: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:২০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:২০:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
গণতন্ত্রে উত্তরণের চ্যালেঞ্জ: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার মধ্য দিয়েই দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে—এমন মত প্রকাশ করেছেন সুশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক সংস্কৃতি ও সাংবিধানিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ মোড়।
 

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য উঠে আসে। অনুষ্ঠানে ‘ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স (ইডব্লিউএ)’ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে, যেখানে বিভিন্ন পর্যবেক্ষক সংগঠন, উন্নয়ন সংস্থা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।
 

আলোচনায় বক্তারা বলেন, নির্বাচনী দুর্নীতি, অর্থের প্রভাব, প্রশাসনিক অনাচার, সহিংসতা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার এখনো দেশের নির্বাচনি পরিবেশের প্রধান বাধা হিসেবে রয়ে গেছে। ২০২৪ সালের জনআন্দোলনের পর জনগণের মধ্যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি সুষ্ঠু নির্বাচনের দাবি আরও তীব্র হয়েছে।
 

অংশগ্রহণকারীরা সব ভোটকেন্দ্রে সিসি ক্যাম ও বডি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি অবৈধ অর্থ ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান। তাঁদের মতে, এসব পদক্ষেপই ভবিষ্যৎ নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।