ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

শতবর্ষী স্টিমার ‘পিএস মাহসুদ’ ফিরল ঢাকা-বরিশাল রুটে: প্রথম ট্রিপে যাত্রী মাত্র ২০, ভাড়ার উচ্চমূল্যে শঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৬:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
শতবর্ষী স্টিমার ‘পিএস মাহসুদ’ ফিরল ঢাকা-বরিশাল রুটে: প্রথম ট্রিপে যাত্রী মাত্র ২০, ভাড়ার উচ্চমূল্যে শঙ্কা ছবি: সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মালিকানাধীন শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’ দীর্ঘ তিন বছর বিরতির পর ঢাকা-বরিশাল রুটে পুনরায় যাত্রী পরিবহন শুরু করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করা স্টিমারটি টানা সাড়ে ১০ ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বরিশাল নৌবন্দরে পৌঁছায়। ৭০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা এই স্টিমারটির উদ্বোধনী যাত্রায় অবশ্য যাত্রী সংকট দেখা যায়; ঢাকা থেকে ৪১ জন যাত্রী রওনা হলেও চাঁদপুরে ২১ জন নেমে যাওয়ার পর বরিশালে পৌঁছান মাত্র ২০ জন। স্টিমারটির উচ্চ ভাড়া প্রচলিত লঞ্চের চেয়ে কয়েক গুণ বেশি হওয়ায় যাত্রী ধরে রাখা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঐতিহাসিক পিএস মাহসুদ স্টিমারটি ১৯২৩ সালে কলকাতায় নির্মাণ করা হয়েছিল। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী সংকটের কারণে বিআইডব্লিউটিসি এই রুটে যাত্রীবাহী স্টিমার চলাচল বন্ধ করে দেয়। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের উদ্যোগে ৭০ লাখ টাকা ব্যয়ে এর কাঠামোগত ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সব কিছু নতুনভাবে সাজিয়ে সার্ভিসটি পুনরায় চালু করা হলো।
 
প্রথম যাত্রার জন্য গত ২১ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিন নির্ধারিত থাকলেও, যাত্রী সংকটের কারণে সেই যাত্রা বাতিল করা হয়েছিল। অবশেষে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এটি বরিশালের উদ্দেশে যাত্রা করে। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক খন্দকার তানভীর হোসেন জানান, ঢাকা থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মোট ৪১ জন যাত্রী উঠলেও, ২১ জন চাঁদপুরে নেমে যান। তৃতীয় শ্রেণির (চেয়ার) কোনো যাত্রী ছিলেন না। বাকি ২০ জন যাত্রী নিয়ে এটি বরিশাল পৌঁছালে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব ও জেলা প্রশাসক খায়রুল ইসলাম সুমন ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।
 
উচ্চ ভাড়া নিয়ে যাত্রীদের উদ্বেগ:
 
বিআইডব্লিউটিসি ঢাকা-বরিশাল রুটে স্টিমারটির জন্য যে ভাড়া নির্ধারণ করেছে, তা নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সন্দেহ সৃষ্টি হয়েছে।
প্রথম শ্রেণি (এসি কামরা): ৫,২০০ টাকা
দ্বিতীয় শ্রেণি (নন-এসি কামরা): ৩,৩০০ টাকা
তৃতীয় শ্রেণি (চেয়ার): ৬০০ টাকা
 
একই রুটে চলাচল করা অন্যান্য বেসরকারি লঞ্চে যেখানে প্রথম শ্রেণির কেবিন ভাড়া প্রায় ২,০০০ টাকা, সেখানে স্টিমারের প্রথম শ্রেণির ভাড়া তার আড়াই গুণেরও বেশি। তবে তৃতীয় শ্রেণির চেয়ার ভাড়া লঞ্চের তুলনায় সামান্য কম। উচ্চমূল্যের কারণে বিলাসবহুল এই স্টিমারটি নিয়মিত যাত্রী টানতে পারবে কিনা, তা নিয়ে যাত্রীরা সন্দেহ প্রকাশ করেছেন।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, স্টিমারটি প্রতি শুক্রবার সকালে ঢাকা থেকে বরিশাল এবং শনিবার সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার জন্য শুক্রবার রাত ৮টা পর্যন্ত আটজন যাত্রী টিকিট সংগ্রহ করেছেন। সপ্তাহের অন্য দিনগুলোতে পর্যটন বাণিজ্যের জন্য এটি ঢাকার আশপাশে ভাড়া দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।