ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশ সামাজিক ন্যায়বিচারে আন্তর্জাতিক অঙ্গনে অঙ্গীকারবদ্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৩:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
বাংলাদেশ সামাজিক ন্যায়বিচারে আন্তর্জাতিক অঙ্গনে অঙ্গীকারবদ্ধ ছবি: সংগৃহীত
বাংলাদেশের বর্তমান সরকার আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিসরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জেনেভায় আইএলও’র ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশে শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন সুবিধা এবং বৈশ্বিক শ্রম কনভেনশন বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।
জেনেভায় অনুষ্ঠিত আইএলও’র ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশগ্রহণকালে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সামাজিক ন্যায়বিচারের দায়িত্বশীল অংশীদার হিসেবে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে কর্মসংস্থান নীতি ও শ্রম আইন কার্যকর করছে। সম্প্রতি সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২০ জনে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ কমানো, ব্যক্তিগত তথ্য শিথিলকরণ এবং কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণের মতো বিধান যুক্ত করা হয়েছে।
 
ড. সাখাওয়াত হোসেন জানান, সংশোধিত শ্রম আইনে কর্মক্ষেত্রে বৈষম্য, সহিংসতা, হয়রানি এবং শিশু শ্রম বন্ধে কঠোর শাস্তি ও প্রতিরোধমূলক বিধান সংযোজিত হয়েছে। ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের সময়সীমা প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে করার নিয়মও রাখা হয়েছে।
 
বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ সমর্থন করেছে, ফলে দেশের শ্রম আইন সকল মৌলিক কনভেনশন অনুসারে আপডেট হয়েছে। এর পাশাপাশি শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা সকল মামলা বিগত এক বছরে প্রত্যাহার করা হয়েছে। আগামী বছরের মার্চে ঢাকায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে সামাজিক ন্যায়বিচার ফোরাম আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
 
অধিবেশনের এক প্রান্তে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা পাকিস্তানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়। এ সময় শ্রম সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়া এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।