আবাসিক গ্যাস সংযোগ বন্ধের ঘোষণা, কমবে এলপিজির দাম: উপদেষ্টা ফাওজুল করিম
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০১:২০:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০১:২০:৪১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতুবিষয়ক উপদেষ্টা মো. ফাওজুল করিম খান জানিয়েছেন, দেশে আর আবাসিক বা বাসাবাড়ির জন্য নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না। তাঁর স্পষ্ট বক্তব্য—“এ ধরনের সংযোগের ধারণা ভুলে যেতে হবে।” তবে বিকল্প হিসেবে এলপিজির দাম কমিয়ে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
শুক্রবার বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, ধাপে ধাপে এলপিজির দাম কমিয়ে এক হাজার টাকায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভোলায় উৎপাদিত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ভোলাতেই ব্যবহার করা হবে।
সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
সরকারের জ্বালানি নীতিতে এই ঘোষণাকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, বিশেষত আবাসিক খাতে দীর্ঘদিনের গ্যাস সংকট ও বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার প্রেক্ষাপটে। এলপিজির দাম কমলে শহর ও গ্রাম উভয় এলাকায় রান্নার জ্বালানি ব্যয় কমার সম্ভাবনা তৈরি হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।