ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য জরুরি, বিভেদ নয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০১:৫১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:৫১:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য জরুরি, বিভেদ নয় ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। তবে ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে নতুন করে অনৈক্য দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কমিশনকে আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বাত্মক সংলাপ ও ঐক্যমত্যে পৌঁছানো পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য।
 
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ মূলত দেশকে অবাধ, নিরপেক্ষ এবং গণতান্ত্রিকভাবে পরিচালিত নির্বাচনের পথে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে। কয়েক মাসের দীর্ঘ আলোচনার ফলাফল হিসেবে এটি বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হচ্ছে।
 
তবে সম্প্রতি প্রকাশিত সুপারিশমালায় ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলে নতুন অনৈক্যের সূচনা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কমিশনের আলোচনায় সব বিষয়েই সকল দলের একমত হওয়া প্রত্যাশিত নয়। তাই আসন্ন জাতীয় নির্বাচনের পর সংসদ ও সংসদের বাইরে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন অপরিহার্য। কেবল সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো জাতীয় কল্যাণ নিশ্চিত করতে পারে।
 
বিশেষজ্ঞদের মতে, কমিশনের নির্ধারিত ২৭০ দিনের সময়সীমা (নয় মাস) পরিস্থিতি বিচার করে দুই বছর বা যৌক্তিক সময় পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এটি সংবিধানের মর্যাদা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাড়াহুড়া করে সংস্কার কার্যকর করলে অনৈক্য দীর্ঘস্থায়ী হতে পারে এবং জাতীয় রাজনীতিতে গভীর সংকটের সম্ভাবনা তৈরি হবে।
 
বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভেদ কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বৈরশাসন থেকে মুক্তি এবং দেশের ভবিষ্যৎ সব দল ও মতের ঐক্যের ওপর নির্ভর করছে। এজন্য কমিশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
বিবৃতিতে সম্মতি দিয়েছেন দেশের বিশিষ্ট কবি, গবেষক, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, যাদের মধ্যে কাজল শাহনেওয়াজ, জাহেদ উর রহমান, আর রাজী, গোলাম সারওয়ার, মোস্তফা নাজমুল মনসুর তমাল, আবুল কালাম আল আজাদ, রাফসান আহমেদ সহ আরও অনেকেই রয়েছেন। তারা জাতীয় ঐক্য বজায় রেখে সংবিধান ও গণতান্ত্রিক সংস্কারের প্রতি গুরুত্ব দেয়ার পক্ষে মত দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।