ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

“জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন”—ঐকমত্য কমিশনকে অভিনন্দন প্রধান উপদেষ্টা ইউনূসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০১:৩৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:৪৮:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
“জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন”—ঐকমত্য কমিশনকে অভিনন্দন প্রধান উপদেষ্টা ইউনূসের ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের নতুন মাইলফলক হিসেবে বিবেচিত ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা তৈরি করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
শনিবার (১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়, যার লক্ষ্য ছিল জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য কাঠামোগত সংস্কার প্রস্তাব তৈরি করা। কমিশনের মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর।
 
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন—এটি শুধু আগামী জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা নয়, বরং গণতন্ত্র সুসংহত করার এক ভিত্তিপ্রস্তর।” তিনি আরও উল্লেখ করেন, “জনগণ এখন পরিবর্তনের প্রত্যাশায় আছে—এমন পরিবর্তন, যা গণতান্ত্রিক সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং কোনো স্বৈরাচারী প্রবণতা পুনরায় মাথা তুলতে দেবে না।”
 
ড. ইউনূস বলেন, এই সাফল্যের সবচেয়ে বড় দিক হলো, “আমরা নিজেরাই এই ঐকমত্যে পৌঁছেছি; কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই। অতীতে বাংলাদেশের রাজনৈতিক সংলাপগুলোতে বিদেশি মধ্যস্থতা দেখা গেছে, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দল নিজেরাই সংকটের সমাধানে এগিয়ে এসেছে।”
 
তিনি আরও বলেন, “এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক রাজনৈতিক ইতিহাসেও এক অনন্য দৃষ্টান্ত। পৃথিবীর অন্য দেশগুলোও ভবিষ্যতে সংকটকালে ‘ঐকমত্য কমিশন’-এর ধারণা অনুসরণ করতে পারে।”
 
প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারসহ সকল সদস্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মাসের পর মাস সংলাপ কাভার করা গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
 
রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। গত ১৫ মাস আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করেছি। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
 
দেশের ভবিষ্যৎ গঠনে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলা কোনো একক ব্যক্তি, সংগঠন বা সরকার দিয়ে সম্ভব নয়। জাতীয় ঐক্যই হবে আমাদের অগ্রযাত্রার মূল ভিত্তি।”
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।