ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বুয়েটে ধর্ষণ অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, মামলা করে পুলিশে সোপর্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৫:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৫:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
বুয়েটে ধর্ষণ অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, মামলা করে পুলিশে সোপর্দ ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উত্তেজনাপূর্ণ বিক্ষোভের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় এবং পরে বিশ্ববিদ্যালয় নিজে বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করে।
 
বিক্ষোভ চলাকালে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্যের নির্দেশে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
তবে শিক্ষার্থীরা কেবল সাময়িক নয়, অভিযুক্তের স্থায়ী বহিষ্কার ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অধ্যাপক মাসুদ জানান, স্থায়ী বহিষ্কারের ক্ষমতা তাঁর নেই, তবে মামলা প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হয়েছে। “আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়েই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি,” বলেন তিনি।
 
রাতেই বুয়েট নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আহসান উল্লাহ হলে অভিযান চালিয়ে শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করে। তাঁকে হলের চারতলা থেকে নিচে নামানোর সময় উপস্থিত শিক্ষার্থীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন। পরে পুলিশ তাঁকে নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে তুলে নেয়।
 
ঘটনার পর পুরো বুয়েট ক্যাম্পাসে নেমে আসে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন অপরাধের স্থায়ী ও কঠোর শাস্তির দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।