ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জুলাই সনদে স্বাক্ষর আজ, এখনো একমত নয় রাজনৈতিক দলগুলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১০:১৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১০:১৩:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জুলাই সনদে স্বাক্ষর আজ, এখনো একমত নয় রাজনৈতিক দলগুলো ছবি সংগৃহীত

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে অনুষ্ঠানের আগমুহূর্তেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য কাটেনি। কে সই করবে আর কে করবে না—তা নিয়ে বিভক্ত অবস্থায় আছে বিভিন্ন রাজনৈতিক দল।
 

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

বিএনপি জানিয়েছে, তারা জুলাই সনদে স্বাক্ষর করবে, তবে শর্তসাপেক্ষে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা সই করব, তবে আমাদের দেওয়া নোট অব ডিসেন্ট বা ভিন্নমতগুলো যদি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়।”
 

অন্যদিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা সরকারের সম্মানার্থে অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তবে সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত পরে জানাবে।
 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। দলটির মতে, আইনি ভিত্তি ছাড়া এই স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা হিসেবেই থেকে যাবে। তবে এনসিপি জানিয়েছে, তারা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান উপস্থাপন করবে।
 

অন্যদিকে বামধারার চারটি দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ—আগেই জানিয়েছে, সংশোধিত খসড়া না পেলে তারা সনদে স্বাক্ষর করবে না। তাদের দাবি, সনদের প্রাথমিক অংশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এবং তাদের প্রস্তাবিত সংশোধনীগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, তারা অনুষ্ঠানে অংশ নেবে এবং সনদে স্বাক্ষর করবে। তবে তারা দাবি করেছে, সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে।
 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, “সব দল একসঙ্গে সই করলে ভালো, তবে কেউ পরবর্তীতে যোগ দিতে চাইলে তারাও প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাক্ষর করতে পারবে।” তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলেই উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে সই করবে।
 

এনসিপির আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। কমিশনও মনে করে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া জরুরি, এবং এ বিষয়ে সুপারিশ প্রস্তুত করা হচ্ছে।”
 

রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানকে জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।